1 Answers
উদ্দীপকে গ্রাহক মতামতের জন্য আইসিটি-এর সামাজিক নেটওয়ার্কিং মাধ্যমটি স্টক লিমিটেড ব্যবহার করেছে।
সামাজিক নেটওয়ার্কিং হলো এক ধরনের অনলাইন সেবার প্লাটফর্ম যেখানে তথ্য বিনিময়ের মাধ্যমে সারা বিশ্বের মানুষের মধ্যে একটি সামাজিক বন্ধন বা সম্পর্ক সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
উদ্দীপকে ইলেকট্রনিক পণ্যের প্রতিষ্ঠান স্টক লিমিটেড গ্রাহকদের মতামত জানাতে Likedin.com-এ আহ্বান জানায়। উক্ত ঠিকানা ব্যবহার করে গ্রাহকরা স্টক লিমিটেড প্রতিষ্ঠানের সদস্য হয় এবং তাদের মতামত ও সুবিধা-অসুবিধার কথা জানায়। এক্ষেত্রে গ্রাহকদের প্রতিক্রিয়া জানাতে যে মাধ্যমটি ব্যবহৃত হয় তা হলো আইসিটি এর সামাজিক নেটওয়ার্কিং মাধ্যম। এখানে যেকোনো মানুষ সদস্য বা বন্ধু হয়ে তাদের ধ্যান-ধারণা, মতামত, কাজকর্ম, উৎসাহ ইত্যাদি বিষয় নিয়ে ভাগাভাগি করতে পারে। বর্তমানে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন সামাজিক সাইট ব্যবহার করছে। তাই বলা যায়, গ্রাহক মতামতের জন্য স্টক লিমিটেড প্রতিষ্ঠান আইসিটি-এর সামাজিক নেটওয়ার্কিং মাধ্যম ব্যবহার করেছে।