1 Answers
উদ্দীপকে নিয়োগের ক্ষেত্রে আশা লিমিটেড কমিটি সংগঠন অনুসরণ করছে।
কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একাধিক কর্মীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মীর সমষ্টিকে কমিটি সংগঠন বলে।
উদ্দীপকে আশা লিমিটেডে নতুন বিক্রয়কর্মী নিয়োগের প্রয়োজন। এজন্য কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি বোর্ড গঠন করলেন যা কমিটি সংগঠন নামে পরিচিত। সাধারণত প্রতিষ্ঠানে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য পদস্থ কর্মচারীদের সমন্বয়ে কমিটি গঠন করে তাদের ওপর দায়িত্ব ন্যস্ত করা হয়। প্রতিষ্ঠানের কোনো জরুরি অবস্থা মোকাবিলায় কমিটি সংগঠন ব্যবহৃত হয়। এরূপ সংগঠনে সদস্যগণ পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। তাই বলা যায়, আশা লিমিটেড লিমিটেড নিয়োগের ক্ষেত্রে কমিটি সংগঠন অনুসরণ করেছে।