1 Answers
পরামর্শক নিয়োগের পূর্বে প্রতিষ্ঠানটির সংগঠন কাঠামো ছিল সরলরৈখিক সংগঠন।
যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর হতে ক্রমান্বয়ে নিচের দিকে সরলরেখার আকারে নেমে আসে, তাকে সরলরৈখিক সংগঠন বলে। এক্ষেত্রে কর্তৃত্ব রেখার বিভিন্ন পর্যায়ের কর্তাব্যক্তিগণ স্ব স্ব ক্ষেত্রে অধস্তন ব্যক্তিবর্গের ওপর অতিমাত্রায় কর্তৃত্বশালী থাকে। এটি সবচেয়ে সহজ প্রকৃতির সংগঠন কাঠামো। জটিলতামুক্ত ও সীমিত আয়তনবিশিষ্ট প্রতিষ্ঠানে এরূপ সংগঠন কাঠামো অধিক ব্যবহৃত হয়।
উদ্দীপকের মি. শাহীন একটি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক। তার অধীনে ৬ জন ব্যবস্থাপক ও ১০ জন শাখা ব্যবস্থাপক আছেন। প্রাথমিক পর্যায়ে এদের নিয়ে তিনি কোম্পানি পরিচালনা করতেন। তাই বলা যায়, পরামর্শক নিয়োগের পূর্বে প্রতিষ্ঠানের সংগঠন কাঠামো ছিল সরলরৈখিক সংগঠন।