প্রাথমিকভাবে জনাব আলমের ব্যবসায় সংগঠনে কীরূপ সংগঠন কাঠামো অনুসরণ করেছিল? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
প্রাথমিকভাবে জনাব আলমের ব্যবসায় সংগঠনে সরলরৈখিক সংগঠন কাঠামো অনুসরণ করেছিল।
যে সংগঠন কাঠামোতে একজন নির্বাহীর অধীনে এক বা একাধিক নির্বাহী ও কর্মী নিয়োগ করা হয় তাকে সরলরৈখিক সংগঠন কাঠামো বলে। এরূপ সংগঠন কাঠামোর কর্তৃত্ব রেখা সরলরেখার আকারে উপর থেকে নিচের দিকে ধাবিত হয়।
উদ্দীপকে জনাব আলম নিজেই তার উৎপাদনধর্মী প্রতিষ্ঠানটি দেখাশোনা করেন। তিনি উৎপাদন ও বাজারজাতকরণ শাখায় দু'জন ব্যবস্থাপক নিয়োগ দেন। ব্যবস্থাপকরা জনাব আলমের নির্দেশ মোতাবেক কাজ করেন। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের সংগঠনটি সরলরৈখিক সংগঠন কাঠামো হিসেবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে।
5 views
Answered