1 Answers

প্রাথমিকভাবে জনাব দিদারুল আলমের ব্যবসায় সংগঠনে সরলরৈখিক সংগঠন কাঠামো অনুসরণ করেছিল।

যে সংগঠন কাঠামোতে একজন নির্বাহীর অধীনে এক বা একাধিক নির্বাহী ও কর্মী নিয়োগ করা হয় তাকে সরলরৈখিক সংগঠন কাঠামো বলে। এরূপ সংগঠন কাঠামোর কর্তৃত্ব রেখা সরলরেখার আকারে উপর থেকে নিচের দিকে ধাবিত হয়।

উদ্দীপকে জনাব দিদারুল আলম নিজেই তার উৎপাদনধর্মী প্রতিষ্ঠানটি দেখাশোনা করেন। তিনি উৎপাদন ও বাজারজাতকরণ শাখায় দু'জন ব্যবস্থাপক নিয়োগ দেন। ব্যবস্থাপকরা জনাব দিদারুল আলমের নির্দেশ মোতাবেক কাজ করেন। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকের সংগঠনটি সরলরৈখিক সংগঠন কাঠামো হিসেবে পরিচালিত ও নিয়ন্ত্রিত হচ্ছে।

4 views

Related Questions