1 Answers

ব্যবস্থাপক নিয়োগের ক্ষেত্রে আফরা ফার্মা লিমিটেড কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করেছেন।

অভ্যন্তরীণ উৎসের বাইরে গিয়ে বিজ্ঞপ্তি প্রদান বা অন্যকোনো উপায়ে প্রতিষ্ঠান কর্মী সংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে।

আফরা ফার্মা লিমিটেড উৎপাদন বিভাগে একজন ব্যবস্থাপক নিয়োগের জন্য কোম্পানি ব্যবস্থাপক পদে প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা আছে এমন একজন ব্যক্তিকে নিয়োগ দিতে চায়। এক্ষেত্রে বাহ্যিক উৎস ব্যবহার করেছেন। এ উৎসের বড় সুবিধা হলো এক্ষেত্রে প্রয়োজনানুযায়ী যেকোনো মানের যেকোনো সংখ্যক কর্মী সংগ্রহ করা যায়। এছাড়া পরিবর্তনের ধারার সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানে যে ধরনের যোগ্যতাসম্পন্ন জনশক্তির প্রয়োজন পড়ে তা ভেতরের উৎস হতে সবসময় পাওয়া যায় না। সুতরাং বলা যায়, উদ্দীপকে ব্যবস্থাপক নিয়োগের ক্ষেত্রে আফরা ফার্মা লিমিটেড কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করেছেন।

5 views

Related Questions