1 Answers
উদ্দীপকে কর্মী সংগ্রহের চাকরি সন্ধানী বাহ্যিক উৎস হতে মানবসম্পদ ব্যবস্থাপক কর্মী সংগ্রহ করেছেন তা অত্যন্ত যৌক্তিক।
যেসব চাকরি প্রার্থী স্বেচ্ছায় তাদের জীবন বৃত্তান্ত কোনো প্রতিষ্ঠানে জমা দেয় তাদের চাকরি সন্ধান বলে। বর্তমানে বিশ্বের প্রায় সবদেশেই কিছু অনুমোদিত চাকরি সন্ধানী প্রতিষ্ঠান রয়েছে।
উদ্দীপকে স্টার প্লাস স্টিল লিমিটেড কর্মী সংগ্রহের ক্ষেত্রে বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ করেন। উল্লেখ্য যে, স্টার প্লাস স্টিল লিমিটেড প্রতিষ্ঠানে বেশকিছু কর্মী চাকরি ছেড়ে দেয়। তাই মানবসম্পদ ব্যবস্থাপক পরবর্তীতে স্বেচ্ছায় যারা প্রতিষ্ঠানটিতে জীবন বৃত্তান্ত জমা দিয়েছিল তাদেরকে পরীক্ষা গ্রহণের জন্য ডাকা হয়। এ ধরনের পদ্ধতিতে কর্মী সংগ্রহ করাকে চাকরি সন্ধানী উৎস বলা হয়। এরূপ ক্ষেত্রে চাকরির জন্য স্বেচ্ছায় আবেদনপত্র বা জীবন বৃত্তান্ত জমা দিয়ে থাকে। কখনো কর্মীর প্রয়োজন হলে এদের মধ্য হতে প্রয়োজনীয়সংখ্যক কর্মী সংগ্রহ করা যায়। ফলে প্রতিষ্ঠানের ব্যয় ও সময় অপচয় কম হয়।
পরিশেষে বলা যায়, আধুনিক তথ্য প্রযুক্তির যুগে কর্মী সংগ্রহ কোনো সমস্যাই নয়। কারণ প্রতিষ্ঠান বিভিন্ন উৎস থেকে কর্মী সংগ্রহ করতে পারে।