1 Answers

উদ্দীপকের ডায়মন্ড লি.-এ বাহ্যিক উৎস থেকে কর্মীসংগ্রহ করার কথা বলা হয়েছে।

অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্যকোনো উৎস হতে কর্মীসংগ্রহ করলে তাকে কর্মীসংগ্রহের বাহ্যিক উৎস বলে। বাহ্যিক উৎস হতে - একটি প্রতিষ্ঠান দক্ষ, আধাদক্ষ, অদক্ষ নানান ধরনের কর্মী সংগ্রহ করতে পারে। বাহ্যিক উৎসের সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান কর্মীসংগ্রহের অন্যতম প্রধান উৎস। কোনো প্রতিষ্ঠানে কর্মীসংগ্রহের প্রয়োজন হলে তারা সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করে থাকে। প্রিন্ট মিডিয়া ছাড়াও এখন ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রদান করা হয়। বিজ্ঞাপনে পদের নাম, আবশ্যকীয় যোগ্যতা, বয়স ইত্যাদি উল্লেখ করে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন জমা দিতে বলা হয়।

উদ্দীপকে ডায়মন্ড লি.-এর সহকারী ক্রয় ব্যবস্থাপক পদে, লোক নিয়োগের জন্য ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রদান করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে বাহ্যিক উৎস থেকে কর্মীসংগ্রহের কথা বলা হয়েছে।

5 views

Related Questions