1 Answers

উদ্দীপকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের কথা বলা হয়েছে।

অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্য' উৎস থেকে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের অন্যতম একটি উৎস হলো শিক্ষা প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠানে নতুন কর্মীর প্রয়োজন হলে ঐ প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের অনুমোদনক্রমে কর্মী সংগ্রহ করে থাকে। এ উৎস থেকে একটি প্রতিষ্ঠান দক্ষ, আধাদক্ষ, অদক্ষ নানান ধরনের কর্মী সংগ্রহ করতে পারে।

উদ্দীপকে ইমপেক কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং তাদের শিক্ষার মানের জন্য বিখ্যাত। দেশের নামকরা গার্মেন্টস ও মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের জন্য চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা পাসের পূর্বেই নির্বাচিত করে। পরীক্ষা পাসের পর নির্বাচিত শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রি অনুযায়ী বিভিন্ন বিভাগে যোগদান করার নির্দেশ দেন। উদ্দীপকে গার্মেন্টস ও মার্চেন্ডাইজিং প্রতিষ্ঠান তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হতে কর্মী সংগ্রহ করা বাহ্যিক উৎসের অন্তর্ভুক্ত। সুতরাং উদ্দীপকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসের কথা বলা হয়েছে।

5 views

Related Questions