1 Answers

উদ্দীপকে মিসেস পারভীন কর্মীসংগ্রহের ক্ষেত্রে বাহ্যিক উৎস ব্যবহার করেন।

প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠানের বাইরের কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করা হলে তাকে বাহ্যিক উৎস বলে।।

উদ্দীপক মিসেস পারভীন তার প্রতিষ্ঠানের নিচের স্তরের মাঠকর্মী ও সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করেন। তিনি ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইটের সাহায্যেও কর্মী সংগ্রহের বিজ্ঞাপন প্রদান করেন যা অভ্যন্তরীণ উৎসের অন্তর্গত। এটি কর্মী সংগ্রহের অতি সহজ ও বহুল প্রচলিত পদ্ধতি। উন্নয়নশীল দেশে দৈনিক পত্রিকা, সাপ্তাহিক, পাক্ষিক বা অন্য কোনো মাধ্যমে চাকরির বিজ্ঞাপন দিয়ে অল্প সময়ে প্রচুরসংখ্যক কর্মী সংগ্রহ করা যায়। প্রাথমিক অবস্থায় নতুন প্রতিষ্ঠানের প্রায় সকল পদেই বাইরের উৎস হতে শ্রমিক-কর্মী নিয়োগ করা হয়ে থাকে। তাই বলা যায়, উদ্দীপকের প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের ক্ষেত্রে বাহ্যিক উৎস ব্যবহার করেন।

5 views

Related Questions