1 Answers
উদ্দীপকে ক প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহে অভ্যন্তরীণ উৎস ব্যবহার করেন।
প্রতিষ্ঠানে নিয়োজিত বা কর্মরত কর্মীদের মধ্য হতে বা তাদের মাধ্যমে কোনো কর্মী সংগ্রহ করার ব্যবস্থাকে অভ্যন্তরীণ উৎস বলে। এ ব্যবস্থার অন্যতম সুবিধা হলো- কর্মীদের কর্মস্পৃহা, আনুগত্য ও দক্ষতা বৃদ্ধি পায়।
উদ্দীপকে মি. 'ক' নতুন কর্মী নিয়োগে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের সুপারিশকে গুরুত্ব দেয়। তার প্রতিষ্ঠানে কোনো পদ শূন্য হলে ভেতর থেকে কাউকে পদোন্নতি প্রদান করেন, যা অভ্যন্তরীণ উৎসের অন্তর্গত। এ ব্যবস্থায় পদের চাহিদা অনুসারে প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের দক্ষতা, অভিজ্ঞতা আনুগত্য, কর্মস্পৃহা ইত্যাদি যাচাই-বাছাই করে যোগ্যতম কর্মীকে নির্বাচন ও নিয়োগ দেওয়া হয়। তাছাড়া কর্মীদের শুরুতেই প্রশিক্ষণ দিতে হয় না বলে এখাতে ব্যয় হ্রাস পায়। এ পদ্ধতি ব্যবস্থাপনা ও কর্মী এবং আন্তঃকর্মীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বসুলভ সম্পর্ক বৃদ্ধি করে। তাই বলা যায়, উদ্দীপকে 'ক' প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস ব্যবহার করা হয়।