1 Answers
কর্মী সংগ্রহের ক্ষেত্রে জনাব জোসেফ বাহ্যিক উৎস থেকে বিজ্ঞাপন ব্যবহার করেছেন।
অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্যকোনো উৎস হতে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। বাহ্যিক উৎসের মধ্যে সর্বোত্তম উৎস হলো বিজ্ঞাপন। কোনো প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহের প্রয়োজন হলে তারা সংবাদপত্রে বিজ্ঞাপন প্রদান করে থাকে। বিজ্ঞাপনের ভিত্তিতে জমাকৃত আবেদনপত্র থেকে যাচাই-বাছাই করে কর্মীদের সেখান থেকে নির্বাচন করা হয়।
উদ্দীপকে জনাব জোসেফ রজনীগন্ধা নিট ওয়্যার লি. নামক উৎপাদনশীল প্রতিষ্ঠানে কারিগরি পদে দু'জন কর্মী নিয়োগ করতে চান। এক্ষেত্রে কর্মী সংগ্রহে তার সম্ভাব্য উৎস বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মধ্যে অনুরূপ যোগ্য কর্মী না থাকায় তিনি সর্বোত্তম উৎস বিজ্ঞাপনের মাধ্যমে কর্মী সংগ্রহ করতে নিয়োগ দেন।