উদ্দীপকের প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগে কর্মী সংগ্রহের কোন উৎস ব্যবহার করে? ব্যাখা কর। (প্রয়োগ)
5 views
1 Answers
উদ্দীপকের প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করে।
অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্য কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে। এতে যোগ্য কর্মী সংগ্রহ ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
প্রতিষ্ঠার ৭ বছরেই রূপান্তর বুটিকস রাজধানীর সেরা ফ্যাশন হাউজের খ্যাতি পেয়েছে। প্রতিষ্ঠানটি নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রদান করে কর্মী নিয়োগ দেয়। অর্থাৎ রূপান্তর বুটিকস নতুন নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে কাউকে বাছাই বা বিবেচনা করে না। পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে, অন্য প্রতিষ্ঠান বা উৎস হতে কর্মীরা আবেদন করবে এবং নিয়োগপ্রাপ্ত হবে, যা বাহ্যিক উৎস বলে পরিচিত।
5 views
Answered