1 Answers

উদ্দীপকে 'নীলগিরি লি.' প্রতিষ্ঠানে বিদ্যুৎ প্রকৌশলী নিয়োগে কর্মী-সংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করা যুক্তিযুক্ত।

অভ্যন্তরীণ উৎস ছাড়া প্রতিষ্ঠান অন্য কোনো উৎস হতে কর্মী সংগ্রহ করলে তাকে কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস বলে।

উদ্দীপকের প্রতিষ্ঠান বাজারে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। এ সমস্যা সমাধানে কর্তৃপক্ষ একটি বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ করেন এবং সার্বিক তদারকির জন্য একজন বিদ্যুৎ প্রকৌশলী নিয়োগ দেন। অর্থাৎ প্রতিষ্ঠানটিতে বিদ্যুৎ প্রকৌশলী নিয়োগে কর্মীসংগ্রহের বাহ্যিক উৎস ব্যবহার করেন। কারণ বাহ্যিক উৎস হতে একটি প্রতিষ্ঠান দক্ষ, আধাদক্ষ, অদক্ষ নানান ধরনের কর্মী সংগ্রহ করতে পারে। বাহ্যিক উৎস হতে কর্মী সংগ্রহ করার ফলে প্রতিষ্ঠানে নতুন চিন্তা ও মেধার প্রকাশ ঘটে। ফলে প্রশাসনিক বিভিন্ন জটিলতা হ্রাস পায়। এটি একটি ব্যয়বহুল ও ঝামেলাপূর্ণ কাজ। কিন্তু এ ব্যবস্থায় প্রয়োজনীয় সংখ্যক দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য কর্মী সংগ্রহ করা যায়।

পরিশেষে বলা যায়, কর্মী সংগ্রহ হলো প্রতিষ্ঠানের জন্য কাঙ্ক্ষিত মানের সম্ভাব্য কর্মীদেরকে প্রতিষ্ঠানে চাকরির আবেদন করতে উৎসাহিত করার প্রক্রিয়াবিশেষ। আর এজন্যই উপরিউক্ত উৎস ব্যবহার করা হয়ে থাকে।

5 views

Related Questions