1 Answers
উদ্দীপকে কর্মী নিয়োগে যে সকল বিষয়ের কথা বলা হয়েছে তা কর্মীসংস্থান প্রক্রিয়ার কর্মী নির্বাচনের সাথে সম্পর্কিত।
কর্মী সংগ্রহ প্রক্রিয়ায় আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে যোগ্য কর্মী বাছাই এবং অভ্যন্তরীণ উৎস থেকে উচ্চতর পদে পদোন্নতি প্রদানের জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তি নির্দিষ্ট করার প্রক্রিয়াকেই কর্মী নির্বাচন বলে। উদ্দীপকে গরিব এন্ড কোম্পানির মুখ্য কর্মকর্তা বিক্রয় বৃদ্ধির বিষয়ে - সচেষ্ট থাকেন। তিনি কর্মী নিয়োগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই- বাছাই করেন। কারণ কর্মী নির্বাচন এমন একটি প্রক্রিয়া যেখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও কর্মযোগ্যতা, লিখনক্ষমতা, অভিজ্ঞতা, কর্মপ্রবণতা, দায়িত্ব ও কর্তব্যবোধ, বুদ্ধিমত্তা ইত্যাদি যাচাই-বাছাই করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী দক্ষ ও যোগ্য কর্মী নির্বাচন করা হয়। অর্থাৎ এটি একটি বাছাই কার্যক্রম। এতে প্রার্থীর যোগ্যতা যাচাই বা মূল্যায়ন করা হয়। তাই বলা যায়, উদ্দীপকে কর্মী নিয়োগে যে সকল কথা বলা হয়েছে তা কর্মীসংস্থানের কর্মী নির্বাচন প্রক্রিয়ার অন্তর্গত।