1 Answers

উদ্দীপকে যুক্তিবিদ্যা উৎপত্তির কথা ইঙ্গিত করা হয়েছে। 'যুক্তিবিদ্যা' ইংরেজি 'Logic' শব্দের বাংলা প্রতিশব্দ। যুক্তিবিদ্যার অন্যান্য প্রতিশব্দ হিসাবে যুক্তিবিদ্যা, তর্কবিজ্ঞান, তর্কশাস্ত্র ইত্যাদি ব্যবহৃত হয়। তবে 'Logic' কথাটির ব্যুৎপত্তিগত অর্থের ও বিষয়বস্তুর দিকে লক্ষ রেখে 'যুক্তিবিদ্যা' পরিভাষাটি অধিক যুক্তিসংগত বলে গ্রহণ করা যায়। ইংরেজি 'Logic' শব্দটি গ্রিক Logos থেকে উদ্ভূত। 'Logic' শব্দের গ্রিক বিশেষণ Logika এবং তা থেকে 'Logic' শব্দের উৎপত্তি। 'Logic' শব্দের অর্থ হলো 'চিন্তা', 'ভাষা' বা 'শব্দ'। চিন্তার সাথে ভাষার সম্বন্ধ খুবই ঘনিষ্ঠ। এ ভাষা বা শব্দ হলো চিন্তার বাহক। সেজন্য একই শব্দ হলো চিন্তা ও ভাষা দুই-ই বোঝানো হয়। তাই শব্দার্থের দিক থেকে বলা যায় যে, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিদ্যাই হলো যুক্তিবিদ্যা।

4 views

Related Questions