1 Answers

উদ্দীপকে 'ক' ব্যক্তির বক্তব্যে বিজ্ঞান-এর ইঙ্গিত করা হয়েছে। কারণ বিজ্ঞান হলো সেই সকল জ্ঞানের ভাণ্ডার যা পরীক্ষা, প্রমাণ, যুক্তি দ্বারা নির্ণীত। বিজ্ঞানের বৈশিষ্ট্যসমূহ হলো- বিজ্ঞানের প্রকৃতি ও বৈশিষ্ট্য স্থান কাল পাত্র ভেদে পরিবর্তিত হয়। তা সত্ত্বেও এর কিছু সর্বজনীন বৈশিষ্ট্য পাওয়া যায়। যেমন-
১. বিজ্ঞান হলো অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সমষ্টি;
২. বিজ্ঞান কোনো বিষয়ের ধারাবাহিক ও সৃশঙ্খল বিশ্লেষণ;
৩. বিজ্ঞান বিমূর্ত ও গতিশীল;
৪. বিজ্ঞানের উদ্দেশ্য, বর্ণনা, ব্যাখ্যা, ভবিষ্যৎকামী ও নিয়ন্ত্রণ;
৫. বিজ্ঞানের চূড়ান্ত লক্ষ্য সর্বাধিক কল্যাণ সাধন;
৬. বিজ্ঞান হচ্ছে এমন এক ধরনের জ্ঞান যা মানুষ ও বিশ্বজগত সম্বন্দ্বে বিশ্বাস ও মনোভাব নির্ধারণের অন্যতম প্রধান উৎস।

আলোচনার শেষে বলতে পারি, 'ক' ব্যক্তির বক্তব্যে বিজ্ঞান বিষয়টির ইঙ্গিত করা হয়েছে।

6 views

Related Questions