1 Answers

উদ্দীপকে আশার বক্তব্যের মাধ্যমে যুক্তিবিদ্যার এবং লতার বক্তব্যের মাধ্যমে গণিতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আশার বক্তব্যের মাধ্যমে বলা যায়, যুক্তিবিদ্যার বিষয়বস্তু হলো পদ, যুক্তিবাক্য, যুক্তি এবং প্রতীক যুক্তিবিদ্যা হলো দর্শনের এমন একটি শাখা যেখানে যে কোন সত্যকে যুক্তির মানদণ্ডে বিবেচনা করা হয়। সাবেকী যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা এবং পরা যুক্তিবিদ্যা এই তিনটি শাখার মাধ্যমে যুক্তিবিদ্যা তার প্রকৃতি এবং পরিধি আলোচনা করে। অন্যদিকে লতার বক্তব্যের মাধ্যমে গণিতের প্রকৃতি সম্পর্কে অবগত হওয়া যায়। গণিত প্রতীক, শব্দ ও সংখ্যা নিয়ে আলোচনা করে। কারণ গণিতের উৎস হলো সংখ্যা। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি ইত্যাদি শাখার মাধ্যমে গণিতের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।

4 views

Related Questions