উদ্দীপকে উল্লিখিত ঘটনা দুটি সমাজবিজ্ঞানের কোন কোন বিষয়সমূহকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত ঘটনা দুটি সমাজবিজ্ঞানের অন্যতম দুটি প্রত্যয় লোকাচার ও লোকরীতিকে ইঙ্গিত করেছে।
লোকাচার বলতে আচরণের গোষ্ঠীগত অভ্যাস প্রথাকে বোঝানো হয়। কোনো সমাজের দৈনন্দিন জীবনের আচার-আচরণের স্বীকৃত ধারণাগুলোকেই সমাজের লোকাচার বলা হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই, রাবেয়া বিয়ের পর হাতে চুড়ি, নাকে ফুল আর শাড়ি পড়ে। এছাড়া গুরুজনদের দেখলে মাথায় ঘোমটা দেয়। এ আচরণগুলো আমাদের সমাজে যুগ যুগ ধরে চলে আসছে। এ ধরনের আচরণ আমরা সমাজের নিয়ম অনুযায়ী পালন করে থাকি। কিন্তু এ সকল আচরণ অবশ্য পালনীয় নয়। অর্থাৎ এ বিষয়টি আমরা লোকাচার হিসেবে অভিহিত করতে পারি।
লোকরীতি আচরণের নিয়ন্ত্রক হিসেবে বিবেচিত হয়। লোকরীতি পালন সম্বন্দ্বে সমাজ অত্যন্ত কঠোর মনোভাব গ্রহণ করে। কোনো ব্যক্তি এরূপ নীতি লঙ্ঘন করলে কেবল নিন্দিত হয় না, শাস্তিও পায়। যার প্রতিফলন আমরা দেখতে পাই উদ্দীপকের বিধবা নারী তুলি দাসের ক্ষেত্রে। বিধবা হওয়ার কারণে তাকে সর্বদা শাড়ি পরতে হয়। এছাড়া যে কোন সাজসজ্জা অথবা অলঙ্কার পরতে পারে না। আর এ বিষয়টি সমাজ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। এর ব্যতিক্রম ঘটলে সমাজে তাকে নিন্দিত হতে হবে অথবা শাস্তিও পেতে পারেন। সুতরাং আমরা বলতে পারি, তুলি দাসের ক্ষেত্রে লোকরীতির প্রতিফলন ঘটেছে।