1 Answers

কুমোরগাঁও এলাকার লোকজনকে সম্প্রদায় নামে আখ্যায়িত করা যাবে।

সম্প্রদায় হচ্ছে কোনো ভৌগোলিক সীমারেখার মধ্যে বসবাসকারী জনসাধারণ, যাদের পারস্পরিক স্বার্থের দিক দিয়ে যথেষ্ট মিল রয়েছে। এদের জীবনযাত্রার বিভিন্ন দিক দিয়ে পারস্পরিক নির্ভরশীল সম্পর্ক বিদ্যমান এবং যারা এমন কতকগুলো সামাজিক প্রতিষ্ঠানের অধিকারী যেগুলো তাদেরকে মৌলিক প্রয়োজন মেটাতে সাহায্য করে। সম্প্রদায়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো-এর আওতায় ব্যক্তি সম্পূর্ণ জীবনযাপন করতে পারে। সম্প্রদায়ের উদাহরণ হিসেবে গ্রাম, শহর, জাতি ইত্যাদি উল্লেখযোগ্য।

উদ্দীপকে আমরা দেখতে পাই কুমোরগাঁও এলাকার অধিবাসীরা নিজেদের উদ্যোগে একটি খালের ওপর কালভার্ট নির্মাণ করেছে। এলাকাবাসীর সংহতিবোধ এটি নির্মাণে মনোবল জুগিয়েছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নারী-পুরুষ কাজে অংশগ্রহণ করেছে। কুমোরগাঁও এলাকার লোকেরা একই অঞ্চলে বসবাস করে এবং তাদের মধ্যে সংহতি বোধ প্রবল, যা সম্প্রদায়ের ধারণাকেই নির্দেশ করে। সুতরাং আমরা বলতে পারি, কুমোরগাঁও এলাকার লোকজন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

4 views

Related Questions