1 Answers

উদ্দীপকের দেবাশীষ রায়দের সমাজে প্রচলিত সংস্কৃতি হলো উপসংস্কৃতি।

প্রচলিত গ্রামীণ ও শহুরে সংস্কৃতির বাইরেও বাংলাদেশের সমাজব্যবস্থায় অন্য একটি সংস্কৃতির অস্তিত্ব লক্ষ করা যায়। সমাজবিজ্ঞানীরা একে উপসংস্কৃতি বলে অভিহিত করেছেন। সাধারণত সমাজব্যবস্থার মধ্যে প্রাধান্য বিস্তারকারী সংস্কৃতির মৌলিক বিষয়বস্তু যেমন- সামাজিক রীতিনীতি, অর্থনৈতিক কার্যক্রম, ভাষা ইত্যাদি থেকে আলাদা ধরনের সংস্কৃতিকে উপসংস্কৃতি বলা হয়। বাংলাদেশে বসবাসকারী চাকমা, খাসিয়া, গারো, বেদে, হিজড়া ইত্যাদি সম্প্রদায়ের সংস্কৃতি উপ- সংস্কৃতির অন্তর্ভুক্ত।

উদ্দীপকে বলা হয়েছে, দেবাশীষ রায়ের সমাজে প্রচলিত সংস্কৃতি বাংলাদেশের মূলধারার সংস্কৃতি থেকে ভিন্ন। কারণ তারা তাদের গোষ্ঠীকে 'গুখি' নামে অভিহিত করেন, যা মূলধারার সংস্কৃতিতে নেই।

উপরের আলোচনা শেষে তাই বলা যায়, দেবাশীষ রায়দের সমাজে প্রচলিত সংস্কৃতি উপসংস্কৃতির অন্তর্ভুক্ত।

4 views

Related Questions