1 Answers

সমাজবিজ্ঞানের পরিপূর্ণ ধারণা দিতে উদ্দীপকে উল্লিখিত ধারণাগুলো যথেষ্ট নয় বলে আমি মনে করি।

উদ্দীপকে সমাজবিজ্ঞানকে সমাজের বিজ্ঞান/সামাজিক ঘটনাবলির বিজ্ঞান/ সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান/সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান বলা হয়েছে। কিন্তু এ সংজ্ঞাগুলো থেকে সমাজ বিজ্ঞানের পরিপূর্ণ ধারণা দেওয়া সম্ভব নয়। কেননা আরো অনেক সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞান সম্পর্কে অন্যান্য দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা প্রদান করেছেন। জার্মান সমাজবিজ্ঞানী সিমেল বলেন, 'সমাজবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা মানব সম্পর্কে অধ্যয়ন করে।' সমাজবিজ্ঞানী পার্কের মতে, 'সমাজবিজ্ঞান হলো মানবগোষ্ঠী বা সমষ্টির আচরণ সম্পর্কিত বিজ্ঞান।' সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে, 'সমাজবিজ্ঞানের উদ্দেশ্য হলো সামাজিক কার্যাবলির অধ্যয়ন এবং সামাজিক কার্যাবলির মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক নির্ণয়ে ব্যাখ্যা দান করা।' আমেরিকান সমাজবিজ্ঞানী অধ্যাপক নিল জে স্মেলসার তার 'Sociology' গ্রন্থে বলেন, 'সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটি অভিজ্ঞতা বা গবেষণানির্ভর বিজ্ঞান যা সমাজ এবং সামাজিক সম্পর্ক নিয়ে অধ্যয়ন করে।' অধ্যাপক ডেভিড পোপেনো তার 'Sociology' গ্রন্থে বলেন, 'সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণের এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন।' অধ্যাপক রিচার্ড টি শেফার তার 'Sociology' বইতে বলেন, 'সমাজবিজ্ঞান হলো মানবগোষ্ঠী এবং সামাজিক আচরণের সুশৃঙ্খল বা নিয়মতান্ত্রিক পাঠ।'

উপরের আলোচনার প্রেক্ষিতে বলতে পারি, সমাজবিজ্ঞানের পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য উদ্দীপকে উল্লিখিত সংজ্ঞাগুলোর পাশাপাশি উপরে প্রদত্ত সংজ্ঞাগুলোও পর্যালোচনা করা প্রয়োজন। অন্যথায় সমাজবিজ্ঞানের পরিপূর্ণ ধারণা পাওয়া সম্ভব নয়।

5 views

Related Questions