1 Answers
উদ্দীপকে বর্ণিত 'Vision 2021'-কে পরিকল্পিত উন্নয়ন নামে আখ্যায়িত করা যায়।
উন্নয়ন শব্দের অর্থ প্রবৃদ্ধি, রূপান্তর, পরিপক্কতা প্রভৃতি। উন্নয়ন বলতে সাধারণ অনুন্নত স্তর থেকে উন্নত স্তরে উত্তরণকে বোঝায়। সাম্প্রতিকালে উন্নয়ন বলতে অনুকূল পরিবর্তন, দুর্বল থেকে সবল হওয়া, খারাপ অবস্থা থেকে অধিকতর ভালো অবস্থায় উত্তরণ ইত্যাদিকে বোঝায়। সামাজিক পরিবর্তন যখন মানুষের জীবনমান, স্থিতিশীলতা, ব্যক্তিস্বাধীনতা ও মুক্তির সম্প্রসারণ ঘটায় তখন তা সামাজিক উন্নয়ন হিসেবে বিবেচিত হয়। এ উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে। যেমন-ষান্মাসিক, বার্ষিক, দ্বি-বার্ষিক, পঞ্চবার্ষিক পরিকল্পনা ইত্যাদি।
উদ্দীপকে দেখা যায়, বাংলাদেশ সরকার অনুরূপ উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে। তারা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা এবং দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে 'Vision 2021' পরিকল্পনা হাতে নিয়েছে। এ লক্ষ্যকে বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন খন্ডকালীন ও বার্ষিক পরিকল্পনা হাতে নিয়েছে।
সুতরাং বলা যায়, বাংলাদেশ সরকারের গৃহীত 'Vision 2021' কে পরিকল্পিত উন্নয়ন বলে অভিহিত করা যায়।