1 Answers
জনাব আশিক উদ্দীপকে বর্ণিত রবি ঋতুতে ফসল চাষাবাদ করেন।
কারণ রবি ঋতুতে বাংলাদেশের উত্তরপূর্ব দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয়। তখন দিনের দৈর্ঘ্য ছোট থাকে, বৃষ্টিপাত হয় না বললেই চলে, যা উদ্দীপকে উল্লিখিত ঋতুর বৈশিষ্ট্যর অনুরূপ। এছাড়া রবিতে তীব্র শীত পড়ে, তাপমাত্রা কম থাকে, বাতাসে আর্দ্রতা কম থাকে, রাত বড় থাকে এবং ফসলের উৎপাদনের জন্য পানিসেচ আবশ্যক হয়। রবি মৌসুমের বৈশিষ্ট্য থেকেই বোঝা যায় এ মৌসুমে কোন ধরনের ফসল জন্মায়। যেসব ফসল চাষাবাদের জন্য কম তাপের প্রয়োজন হয় সেসব ফসল রবি মৌসুমে চাষাবাদ করা হয়। উল্লেখযোগ্য রবি ফসলগুলোর মাঝে আলু, ফুলকপি, বাঁধাকপি, মুলা, গাজর, লাউ, শিম, ওলকপি, শালগম, পেঁয়াজ, পালংশাক, রসুন ইত্যাদি উদ্যান ফসল চাষ করা হয়। মাঠ ফসলের মধ্যে রয়েছে বোরো ধান, গম, সরিষা, মসুর, ছোলা, খেসারি ইত্যাদি।
অতএব উদ্দীপকে উল্লিখিত সময়ে উপরে বর্ণিত ফসলগুলো চাষাবাদ করে সফলতা অর্জন করা যাবে।