1 Answers

উদ্দীপকে শিহাবের কর্মক্ষেত্রে ম্যাক্স ওয়েবার বর্ণিত আমলাতন্ত্র প্রত্যয়ের প্রভাব লক্ষ করা যায়।

ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেন, কর্তৃত্ব যখন রাজনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হয় আমলাতন্ত্র। তার মতে, যৌক্তিক আমলাতন্ত্রের স্বীকৃতি বা প্রতিষ্ঠা যেমন ছিল আধুনিক পুঁজিবাদী গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম প্রধান কারণ, তেমনি আমলাতন্ত্রের দায়িত্ববোধের নৈতিকতার মাধ্যমেই আধুনিক সমাজব্যবস্থা কার্যকর থাকে। তিনি আমলাতন্ত্রের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। যেমন- এটি কর্মের যৌক্তিক সংগঠন, এর কার্যক্রম লিখিতভাবে সম্পাদন, নিরপেক্ষভাবে নিয়োগ ইত্যাদি।

উদ্দীপকে আমরা দেখি, শিহাব একটি প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরি লাভ করে। তার অফিসের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যন্ত প্রতিটি পদের ক্ষমতা ও দায়িত্ব স্তরে স্তরে সজ্জিত। শিহাবের অফিসের এ ধরনের কর্মকাণ্ড আমলাতন্ত্রের বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, শিহাবের কর্মক্ষেত্রে ম্যাক্স ওয়েবার বর্ণিত আমলাতন্ত্রের প্রভাব লক্ষ করা যায়।

5 views

Related Questions