1 Answers

উদ্দীপকে যৌথ, একক এবং একই সাথে নয়াবাস পরিবার লক্ষ করা যায়।

উদ্দীপকের রহিম সাহেবের পরিবারে তার বাবা-মা, স্ত্রী, ভাই- বোন, ভাই-বোনদের সন্তান-সন্ততি সবাই একসাথে বাস করে। পরিবারের গঠন অনুযায়ী যা যৌথ পরিবারকে নির্দেশ করছে। বাংলাদেশের গ্রামীণ সমাজে বেশিরভাগ পরিবারই যৌথ। সম্প্রতি রহিম সাহেবের ছোট ভাই চাকরি পাওয়ার সুবাদে স্ত্রী ও একমাত্র ছেলেকে নিয়ে শহরে গিয়ে বসবাস করার বিষয়টি নয়াবাস ও একই সাথে একক পরিবারের কথা স্মরণ করিয়ে দেয়। বর্তমান সময়ে পুরো বিশ্বে সবচেয়ে জনপ্রিয় পরিবার ব্যবস্থা হচ্ছে একক বা অণু পরিবার। একজন স্বামী এবং একজন স্ত্রী নিয়ে এ পরিবার গঠিত হয়। একক পরিবারে স্বামী-স্ত্রীর সন্তানাদি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। শিল্পায়ন, নগরায়ণ ও আধুনিকায়নের ফলে একক পরিবার ক্রমশ সর্বব্যাপী বিস্তার লাভ করেছে। গ্রামীণ সমাজের তুলনায় নগর সমাজে এ ধরনের পরিবারের সংখ্যা বেশি। যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে একক পরিবারের সৃষ্টি হয়ে থাকে। আবার বিয়ের পর যদি স্বামী-স্ত্রী নতুন কোনো জায়গায় গিয়ে আলাদা বসবাস করে তবে তাকে নয়াবাস পরিবার বলে। এক্ষেত্রে নবদম্পত্তি স্বামীর কিংবা স্ত্রীর বাবার বাড়িতে থাকে না।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের রহিম সাহেবের পরিবারটি যৌথ আর তার ছোট ভাইয়ের পরিবারটি একই সাথে একক এবং নয়াবাস পরিবার।

4 views

Related Questions