1 Answers

মাহমুদ সাহেবের মধ্যে নৈতিকতার উপস্থিতি লক্ষ করা যায়। নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত সূক্ষ্ম অনুভূতি। নৈতিকতা ভালো ও মন্দের মধ্যকার ইচ্ছা, সিদ্ধান্ত ও কর্মগত বিভাজন। নির্দিষ্ট দর্শন, ধর্ম ও সংস্কৃতি অনুযায়ী নৈতিক বিধানই নৈতিক ব্যবস্থা। সাধারণ অর্থে নৈতিকতা বলতে বুঝায় কোনো নির্দিষ্ট জনগণ বা সংস্কৃতির মূল্যবোধের ওপর নির্ভরশীল কোনো কিছুর সত্যিকার ভালো বা মন্দের অবস্থা। বিস্তারিতভাবে বলা যায়, নৈতিকতা ব্যক্তিগত বা সাংস্কৃতিক মূল্যবোধ, আচারবিধি বা সামাজিক লোকরীতি। যার মধ্যে নৈতিকতা নামক গুণ রয়েছে সে বা তারা ভালো এবং মন্দের পার্থক্য নির্ণয় করতে পারে।

মাহমুদ সাহেব একজন সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও প্রভাবশালী মহলের প্রলোভনে কোনো অবৈধ কাজ করেননি। মাহমুদ সাহেব তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বোঝান যোগ্যতা থাকলে কাজ পাইয়ে দেওয়া লাগে না। যা কিনা তার নৈতিকতার পরিচয় বহন করে।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মাহমুদ সাহেবের মধ্যে নৈতিকতার উপস্থিতি লক্ষ করা যায়, যা মানব চরিত্রের অন্যতম ইতিবাচক গুণ।

5 views

Related Questions