1 Answers

উদ্দীপকে অপরাধের কারণ সংক্রান্ত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন লক্ষ করা যায়। অপরাধের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রবস্তা হলেন কার্ল মার্কস। মার্কসীয় বিশ্লেষণ অনুযায়ী পুঁজিবাদী অর্থনীতির শোষণের ফলশ্রুতি হচ্ছে অপরাধ। ডাচ মার্কসবাদী বোঙ্গার বলেন, পুঁজিবাদ এমন এক ধরনের ব্যক্তিত্বের জন্ম দেয় যা তাকে নিজ স্বার্থ অন্বেষণ এবং চরিতার্থে সর্বদা মদদ জোগায়। অপরাধ কেবল শোষিত দরিদ্র শ্রেণির অবশ্যম্ভাবী প্রতিক্রিয়াই নয়, বরং অপরাধ হচ্ছে পুঁজিবাদী সমাজের প্রতি তাদের শ্রদ্ধাহীনতার ফলশ্রুতি। অনুরূপভাবে উদ্দীপকে দেখা যায়, সমাজবিজ্ঞানের শিক্ষক নাসিমা হক আইন অমান্য করার কারণ হিসেবে পুঁজিবাদী অর্থনীতির শোষণের কথা উল্লেখ করেন। এছাড়া তিনি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ বাধাগ্রস্ত হওয়ার কথাও বলেছেন যা অপরাধের কারণ সংক্রান্ত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে অপরাধের কারণ সংক্রান্ত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।

4 views

Related Questions