1 Answers
১৫০ জন যুবক উৎপাদক সমবায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছেন।
কতিপয় উৎপাদক নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয়কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। কমবিত্তসম্পন্ন উৎপাদক পণ্য উৎপাদন ও বিক্রয়ে নানান অসুবিধায় ভোগে। মহাজন, মধ্যশ্বব্যবসায়ী ইত্যাদি ব্যক্তিবর্গের দৌরাত্ম্যে এরা দিশেহারা থাকে। এসব অসুবিধা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ক্ষুদ্র উৎপাদকগণ এ ধরনের সমবায় সমিতি প্রতিষ্ঠা করে।
উদ্দীপকে ফরিদপুরে কুমারপাড়ার ১৫০ যুবক একত্রিত হয়ে একটি যৌথ ব্যবসায় গঠন করেন। যৌথ ব্যবসায়ের মাধ্যমে তারা উৎপাদিত মৃৎ পণ্য দেশ-বিদেশে বিক্রয় করেন। সংঘবদ্ধভাবে তারা পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করে নিজেদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছেন। সুতরাং বলা যায়, উদ্দীপকে ১৫০ জন যুবক উৎপাদক সমবায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছেন।