1 Answers
সূত্রাপুরের ৫০জন কামার কর্তৃক গঠিত সমবায়টি উৎপাদক সমবায় সমিতি।
কতিপয় উৎপাদক নিজেদের আর্থসামাজিক উন্নয়নে উৎপাদন ও বিক্রয়কার্যকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকরভাবে পরিচালনার উদ্দেশ্যে কোনো সমবায় সমিতি গড়ে তুললে তাকে উৎপাদক সমবায় সমিতি বলে। কমবিত্তসম্পন্ন উৎপাদক পণ্য উৎপাদন ও বিক্রয়ে নানান অসুবিধায় ভোগে। মহাজন, মধ্যস্থব্যবসায়ী ইত্যাদি ব্যক্তিবর্গের দৌরাত্ম্যে এরা দিশেহারা থাকে। এসকল অসুবিধা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ক্ষুদ্র উৎপাদকগণ এ ধরনের সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন।
উদ্দীপকে ঢাকার সূত্রাপুরের ৫০জন কামার একত্রিত হয়ে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রয়ের সুবিধার্থে সমবায়ের মাধ্যমে একত্রিত হয়। যেহেতু উৎপাদনকারীরা একত্রিত হয়ে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য উদ্দেশ্যে সমবায় সমিতিটি গঠন করেন। তাই বলা যায়, উদ্দীপকে সূত্রাপুরের ৫০জন কামার কর্তৃক গঠিত সমবায়টি উৎপাদক সমবায় সমিতি।