1 Answers

জহিরুল কাইয়ূম এবং তার ১০ বন্ধু মিলে গঠিত কোম্পানি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি।

যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন ২ এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের আহ্বান জানানো যায় না, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।

উদ্দীপকে জহিরুল কাইয়ূম তার ১০ বন্ধুকে নিয়ে নিবন্ধনের মাধ্যমে সীমাবদ্ধ দায়সম্পন্ন একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করেন। ব্যবসায় সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করলেও সংঘস্মারকের সীমাবদ্ধতার কারণে জনসাধারণকে শেয়ার ক্রয়ের আহ্বান জানাতে পারছেন না। কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে জনসাধারণের উদ্দেশ্যে শেয়ার ইস্যু করার বিধান নেই। তাই বলা যায়, জহিরুল কাইয়ূম ও তার ১০ বন্ধু মিলে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছিলেন।

5 views

Related Questions