1 Answers
উদ্দীপকে জহিরুল সরকারের ভূমিকা প্রত্যাশা করেছেন যা ভেজাল খাদ্য ও পানি দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নেবে।
পানি দূষণ আধুনিক সভ্যতার এক অভিশাপ, এর ফলে অনেক মানুষের স্বাস্থ্যহানী হচ্ছে। অসৎ উপায়ে মাননিয়ন্ত্রণহীনভাবে অখাদ্য- কুখাদ্য বাজারজাতকরণ করাকেই খাদ্যে ভেজাল বলে।
উদ্দীপকে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে, টমেটো, কলা ইত্যাদি পাকানো হচ্ছে। খাবারের রং, ঘ্রাণ, স্বাদ বাড়ানো জন্য ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, বুড়িগঙ্গার পানি দূষিত হওয়া থেকে রক্ষা করতে সরকারের প্রয়োজন বুড়িগঙ্গার পাড়ে অবস্থিত সকল ট্যানারি কারখানাগুলোকে অন্য জায়গায় স্থানান্তর করা এবং বর্জ্য পদার্থ পরিশোধন করে নিষ্কাশন করার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে সরকারি আইন প্রণয়নের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। এজন্য সরকার যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করলে এবং জনগণ আইন মান্য করে চললে বুড়িগঙ্গার পানি দূষণ রোধ করা সম্ভব। তাই জনাব জহিরুল সরকারি কর্তৃপক্ষের ভূমিকা প্রত্যাশা করছেন।
পরিশেষে বলা যায়, যত্রতত্র জলাশয়ে শিল্পবর্জ্য নিক্ষেপ করার ফলে পুকুর, খাল, বিল, নদীর পানি ব্যাপকভাবে দূষিত হয়। যার অন্যতম উদাহরণ ঢাকার বুড়িগঙ্গার ঘন কালো দুর্গন্ধযুক্ত পানি। তাই ভেজাল খাদ্য ও পানি দূষণ রোধে সরকারি সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।