গরিবের হক আদায়ের মাধ্যমে জনাব ইকবালের প্রত্যাশা পূরণ হবে কি? মতের পক্ষে যুক্তি দাও। (উচ্চতর দক্ষতা)
1 Answers
গরিবের হক আদায়ের মাধ্যমে জনাব ইকবালের প্রত্যাশা পূরণ হবে বলে আমি মনে করি।। যে সমাজে ধনী-দরিদ্রের মধ্যে অর্থনৈতিকভাবে বিস্তর ফারাক থাকে সে সমাজে ধনীরা গরিবের শত্রু হয়ে দাঁড়ায়। কারণ গরিবেরা মনে করে ধনীরা তাদের সম্পদ হরণ করেই বিত্তশালী হয়েছে। কাজেই সর্বদা তারা ধনীদের ক্ষতির চেষ্টা করে এবং ধনীরাও তা প্রতিহতের চেষ্টা করে। এতে পারস্পরিক সম্ভাব সৃষ্টির পরিবর্তে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে ধনীরা তাদের সম্পত্তি যেমন সুন্দরভাবে ভোগ করতে পারে না দরিদ্ররাও তেমনি চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি কাজে জড়িয়ে পড়ে। এতে পুরো সমাজটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
জনাব আতহার একজন ধনী ও সম্পদশালী মানুষ। কিন্তু তিনি তার সম্পদ যথার্থভাবে ভোগ করতে পারছেন না। কারণ তার সমাজে কোনো নিরাপত্তা নেই। সেখানে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই ইত্যাদি বিদ্যমান। বিষয়টি নিয়ে তিনি জনাব ইকবালের পরামর্শ চাইলে জনাব ইকবাল তাকে তার সম্পদের জাকাত আদায়ের পরামর্শ দেন এবং বলেন, এতে সামাজিক নিরাপত্তা বিধান হবে, সার্বজনীন কল্যাণ সাধন হবে এবং সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠিত হবে। তার বক্তব্যটি অত্যন্ত বাস্তব ও যুক্তিযুক্ত। জনাব আতাহারের মতো ধনী লোকেরা যদি তাদের সম্পদের নির্ধারিত অংশ জাকাত হিসেবে গরিবদের দেয় তাহলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বেকারত্ব দূর হবে, ভিক্ষাবৃত্তি নির্মূল হবে এবং সর্বোপরি দারিদ্র্য দূর হবে। এতে সমাজে বিদ্যমান চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি দূর হবে এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠিত হবে।
ওপরের আলোচনায় এটা প্রমাণিত হয় যে, জাকাত আদায়ের মাধ্যমে জনাব ইকবালের প্রত্যাশা পূরণ হবে।