1 Answers
হ্যাঁ, উদ্দীপকের বশির খাবার গ্রহণের ক্ষেত্রে হালাল-হারামের বিধান মেনে চলায় তার এ পদ্ধতির সাথে আমি একমত। আল্লাহ ও তাঁর রাসুল (স) যেসব খাবার খাওয়ার নির্দেশ দিয়েছেন সেগুলো আমাদের জন্য হালাল। আর যেসব খাবার খেতে নিষেধ করেছেন সেগুলো খাওয়া হারাম। আল্লাহ বলেন, 'হে মুমিনগণ, তোমাদেরকে আমি যে পবিত্র জীবিকা দিয়েছি তা থেকে খাও' (সুরা আল বাকারা: ১৭২)। হালাল জীবিকা গ্রহণ করা ইবাদত কবুলের পূর্বশর্ত। হারাম জীবিকা গ্রহণকারীর ইবাদত আল্লাহ কবুল করেন না। হারাম জীবিকার পরিণাম হলো জাহান্নাম। রাসুল (স) বলেন, 'যে শরীর হারাম জীবিকা দিয়ে গঠিত তা বেহেশতে প্রবেশ করবে না' (মুসনাদে আহমাদ)।
উদ্দীপকের বশির ইউরোপের একটি দেশে কর্মরত। সেখানে হোটেল-রেস্তোরাঁয় খাওয়ার সময় সে নিষিদ্ধ প্রাণীর গোশত পরিহার করে। এর পরিবর্তে সে মাছ ও সবজি খায়। অর্থাৎ সে কুরআন ও হাদিসে নির্দেশিত হালাল-হারামের বিধান মেনে খাবার গ্রহণ করে। হালাল খাবার খায় এবং হারাম খাবার বর্জন করে। তার হালাল-হারাম বিবেচনাবোধ থেকে বোঝা যায়, সে হালাল জীবিকা গ্রহণের সুফল এবং হারাম জীবিকার পরিণাম সম্পর্কে সচেতন।
উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বশির কুরআন ও হাদিসের বিধান অনুযায়ী হালাল-হারাম বিবেচনা করে খাবার গ্রহণ করে। তার খাবার গ্রহণের এ পদ্ধতি সত্যিই প্রশংসনীয়। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। তাই আমি বশিরের খাবার গ্রহণের এ পদ্ধতির সাথে একমত পোষণ করছি।