1 Answers

কতিপয় আলেম বলেছেন, ইমামদের সামাজিক অর্থনৈতিক ও চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ নেওয়া অপ্রয়োজনীয় ও অনৈতিক। তাদের এ ধরনের বক্তব্যের সাথে আমি একমত নই।

কারণ রাসুল (স) বলেন, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।' ইমাম অর্থ নেতা। আর নেতা হিসেবে সমাজের প্রতি তাঁর দায়িত্ব ও কর্তব্যও অনেক। নিরক্ষরতা জাতির জন্য অভিশাপ। তাই জাতিকে নিরক্ষরতামুক্ত করতে গণশিক্ষা ও নৈশ বিদ্যালয় কার্যক্রম পরিচালনায় ইমামকে নেতৃত্ব দিতে হবে। বর্তমানে আমাদের সমাজে অনেক সমস্যা বিদ্যমান। সমাজ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শান্তিশৃঙ্খলা, কুসংস্কার ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। এ সকল সমস্যা সমাধান ও এ সকল বিষয়ে জনগণকে সচেতন করার ক্ষেত্রে ইমামদের ভূমিকা অপরিসীম। কেননা ইমামকে সকলে সম্মানের চোখে দেখেন। তাছাড়া সমাজের আর্থ- সামাজিক উন্নয়নে ইমাম সাহেবদের ভূমিকা অনেক। হালাল পথে উপার্জন করতে তিনি মানুষকে উৎসাহিত করতে পারেন। রাসুল (স) বলেন, 'দারিদ্র্য মানুষকে কুফরের দিকে নিয়ে যায়।' আর এ সমস্ত কাজ সঠিকভাবে পরিচালনা করতে ইমাম সাহেবদের প্রশিক্ষণ জরুরি।

4 views

Related Questions