1 Answers

উদ্দীপকে বর্ণিত সাত বন্ধু মিলে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে চাই ছিলেন।

যে কোম্পানির সদস্য সংখ্যা ন্যূনতম দুই এবং সর্বোচ্চ পঞ্চাশজনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং আইন অনুযায়ী জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না তাকে প্রাইভেট নিমিটেড কোম্পানি বলে।

উদ্দীপকে বর্ণিত, সাত বন্ধু বিবিএ পাশ করে কোম্পানি গঠনের জন্য কোম্পানি আইন উপদেষ্টার নিকট আগ্রহ জানালেন। উপদেষ্টা বললেন তারা যে কোম্পানি গঠন করতে চাচ্ছে তার জন্য কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে না। উল্লেখ্য যে, প্রাইভেট লি. কোম্পানি গঠন করতে প্রয়োজনীয় দলিল পত্রাদি নিবন্ধকের নিকট দাখিল করার পর তিনি যদি এ মর্মে সন্তুষ্ট হন যে, কোম্পানি আইনের বিধানসমূহ যথাযথ পালন করা হয়েছে, তাহলে তিনি কোম্পানির নিবন্ধনপত্র প্রদান করেন। নিবন্ধনপত্র পাওয়ার পর প্রাইভেট লি. কোম্পানি ব্যবসায় আরম্ভ করতে পারে কিন্তু পাবলিক লি. কোম্পানি কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত ব্যবসায় আরম্ভ করতে পারে না। তাই বলা যায় তারা প্রাইভেট লি. কোম্পানি গঠন করতে চাইছিলেন।

4 views

Related Questions