1 Answers
উদ্দীপকে মি. দোহা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছে। যে কোম্পানির সদস্যসংখ্যা ন্যূনতম দুই এবং সর্বোচ্চ পঞ্চাশ জনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং আইন অনুযায়ী জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না, তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে মি. দোহা ১০ জন বন্ধুকে নিয়ে একটা ট্রান্সপোর্ট কোম্পানি গঠন করেছে। এজন্য প্রতিষ্ঠানটিকে নিবন্ধকের কার্যালয় থেকে নিবন্ধনপত্র সংগ্রহ করতে হয়েছে। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হয় না। নিবন্ধনপত্র সংগ্রহ করার পরই তারা কাজ শুরু করতে পারে। এধরনের কোম্পানি জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না। তাই বলা যায়, মি. দোহা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করেছেন।