1 Answers
উদ্দীপকের কোম্পানিটি হলো পাবলিক লিমিটেড কোম্পানি।
যে নিবন্ধিত ব্যবসায় প্রতিষ্ঠান কোম্পানি আইনের বিধান অনুযায়ী, এর সদস্যসংখ্যা সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা স্মারকলিপিতে বর্ণিত শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ রাখে এবং শেয়ার ক্রয়ের জন্য জনসাধারণকে আমন্ত্রণ জানাতে পারে তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে দেখা যায়, জনাব টুটুল ও জনাব মৃদুল দু'জন শেয়ার বাজার থেকে সিনথিয়া কোম্পানি লিমিটেডের যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকার শেয়ার ক্রয় করেন। যেহেতু সিনথিয়া কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য জনগণের উদ্দেশ্যে আবেদন জানাতে পারে এবং উক্ত কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। তাছাড়া উক্ত কোম্পানির সদস্য সংখ্যা শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তাই বলা যায়, উদ্দীপকের কোম্পানিটি হলো পাবলিক লিমিটেড কোম্পানি।