1 Answers
উদ্দীপকে 'Y' প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
যে কোম্পানির সদস্যসংখ্যা ন্যূনতম ২ জন এবং সর্বোচ্চ ৫০ জনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং আইনানুযায়ী জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানানো যায় না তাকে প্রাইভেট লি. কোম্পানি বলে। এটি আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ববিশিষ্ট ব্যবসায় সংগঠন। কোম্পানি আইনের যে কড়াকড়ি নিয়ম পাবলিক লি. কোম্পানিকে অনুসরণ করতে হয় সেক্ষেত্রে প্রাইভেট লি. কোম্পানিকে অনেকাংশে ছাড় দেওয়া হয়।
উদ্দীপকের রিংকু তার চার বন্ধু মিলে 'Y' নামে একটি কোম্পানি গঠন করে এবং পরিচালকের সংখ্যা তিন জন। প্রতিষ্ঠানটি বাজারে শেয়ার ছাড়তে পারবে না। তাই বলা যায়, 'Y' প্রতিষ্ঠানটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।
4 views
Answered