1 Answers
KBC লিমিটেড কোম্পানি হলো পাবলিক মিলিটেড কোম্পানি সংগঠন।
যে কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন সাতজন এবং সর্বোচ্চ এর শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের লক্ষ্যে আবেদন জানাতে পারে এবং যার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
উদ্দীপকে KBC লিমিটেড কোম্পানি কার্য পরিচালনার অংশ হিসেবে নিয়মিত বিভিন্ন সভা অনুষ্ঠান করে থাকে। সম্প্রতি কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে নিয়ে একটি সভা কক্সবাজারে অনুষ্ঠিত হয়। এ সভায় পরিচালনা পর্ষদ গঠনসহ ৩০% লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য অনুসারে কোম্পানি গঠনের কমপক্ষে একমাস সর্বোপরি ছয় মাসের মধ্যে এ কোম্পানিকে বিধিবদ্ধ সভা আহ্বান করতে হয় এবং এর বিধিবদ্ধ বিবরণী নিবন্ধকের নিকট জমা দিতে হয়। এ কোম্পানিকে বাধ্যতামূলকভাবে শেয়ার হোল্ডারদের ভোটে নির্বাচিত এবং পরিচালক পর্ষদ গঠন এবং আইনের বিধান অনুযায়ী একে পরিচালনা করতে হয়। আইন অনুযায়ী এতে কমপক্ষে তিনজন পরিচালক থাকা আবশ্যক।
সুতরাং উদ্দীপকের কার্য পরিচালনার সাথে পাবলিক লিমিটেড কোম্পানির কার্যক্রমের দিক দিয়ে মিল থাকায় KBC লিমিটেড একটি পাবলিক লিমিটেড কোম্পানি।