1 Answers

উদ্দীপকে উল্লিখিত 'চারুকারু' হলো একমালিকানা ব্যবসায় সংগঠন।

একজন মালিক কর্তৃক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে।

উদ্দীপকে দেখা যায়, চারুকলা কলেজ থেকে স্নাতক পাস করা জনাব সেলিমের আঁকা ছবি বেশ সুনাম অর্জন করে। আরও উল্লেখ্য যে, শহরে 'চারুকারু' নামে তার একখানা দোকান আছে। যেহেতু চারুকারু দোকানটির উদ্যোক্তা, পুঁজি সরবরাহকারী, পরিচালক ও মালিক জনাব সেলিম নিজেই। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত 'চারুকারু' হলো একমালিকানা ব্যবসায় সংগঠন।

4 views

Related Questions