উদ্দীপকের আব্দুল্লাহ যে খামারটি গড়ে তুলেন, তা কোন ধরনের ব্যবসায় সংগঠন? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
আব্দুল্লাহ যে খামারটি গড়ে তুলেন তা একমালিকানা ব্যবসায় সংগঠন।
যে ব্যবসায়ে একজনমাত্র মালিক থাকে যিনি নিজেই ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন, ঝুঁকি গ্রহণ করেন, মুনাফা ভোগ করেন, দায় একাই পরিশোধ করেন, ব্যবসায় একাই পরিচালনা করেন, তাকে একমালিকানা ব্যবসায় বলে। এ ব্যবসায়ে মালিক একজন থাকে বলে ব্যবসায়টির আয়তন ছোট হয়। এতে একক মালিকের সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে এরূপ ব্যবসায়কে খুব বড় করে গড়ে তোলা যায় না।
উদ্দীপকে আব্দুল্লাহ ছাগল পালনের ওপর প্রশিক্ষণ নিয়ে নিজ ঠিকানায় একটি খামার গড়ে তুলেন। পরবর্তীতে খামারটি সম্প্রসারণের জন্য এনজিও থেকে ঋণ নেন এবং অতিরিক্ত ৫ জন কর্মী নিয়োগ দেন। কিন্তু হঠাৎ রোগাক্রান্ত হয়ে কিছুসংখ্যক ছাগলের মৃত্যু হওয়ায় তিনি অনেক শঙ্কিত। যেহেতু আব্দুল্লাহ নিজেই তার ব্যবসায়টিকে পরিচালনা করেন, তাই ব্যবসায়টি হচ্ছে একমালিকানা ব্যবসায়।