1 Answers
উদ্দীপকে উল্লিখিত তথ্যাদি বিশ্লেষণ করে বোঝা যায়, সাইফুল ও তার পরিবারের সদস্যরা যে খামারটি পরিচালনা করছে তা সমন্বিত বা পরিকল্পিত মিশ্র খামার।
এ খামারে সাইফুল ও তার পরিবার মাঠ ও উদ্যান ফসল উৎপাদন করে। বাড়িতে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে। এর সবগুলো থেকেই পণ্য উৎপাদিত হয়। পণ্য তারা পরিবারের চাহিদা পূরণে ব্যয় করে। গবাদিপশুর মল-মূত্র এবং হাঁস-মুরগির বিষ্ঠা ও উচ্ছিষ্ট খাদ্য পুকুরে প্রয়োগ করে মাছ চাষ করে। মাঠ ফসল থেকে প্রাপ্ত উপদ্রব্যসমূহ গবাদিপশু লালন-পালনে ব্যবহার করে। চাল-ডাল, সরিষা পরিবারের প্রয়োজনে ব্যবহার করে এবং উক্ত খাদ্য উপকরণ থেকে প্রাপ্ত উপদ্রব্য (খৈল, ভুষি, কুঁড়া ইত্যাদি) হাঁস-মুরগি পালনে ব্যবহার করে। পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত পণ্য বাজারজাত করে অর্থ উপার্জন করে। এসব তথ্যের ভিত্তিতে বলা যায়, সাইফুল ও তার পরিবার মিশ্র খামার পরিচালিত করছে।