1 Answers

উদ্দীপকের জমিলা খাতুন বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে নার্সারি স্থাপন করেন। উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে তার খামারটি মিশ্র বা বহুমুখী খামার।

জীবন নির্বাহী এবং বাণিজ্যিক খামারের মধ্যবর্তী এক শ্রেণির খামারকে মিশ্র খামার বলা হয়। এরূপ খামার জীবন নির্বাহী খামারের মতো কোনো প্রধান খাদ্যশস্য উৎপাদনে নিজেকে কেন্দ্রীভূত করে না। আবার বাণিজ্যিক খামারের মতো কোনো বিশেষ অর্থকরী ফসল উৎপাদিত হয় না। এই খামারে বিভিন্ন পণ্য উৎপাদনের পাশাপাশি গো-সম্পদও উৎপাদিত হয়। এখানে বিভিন্ন রকম ভোক্তার বিভিন্ন রকম চাহিদা পূরণ করা যায়। এ জাতীয় খামারে ঝুঁকি কম। কারণ এক পণ্যে ক্ষতি হলে অন্য পণ্য দিয়ে পুষিয়ে নেওয়া যায়। কৃষকের পেশাগত জ্ঞান বিস্তৃত থাকে। বাংলাদেশের মতো দেশের জন্য মিশ্র খামার বেশি উপযোগী।

তাই বলা যায়, জমিলা খাতুনের খামারটি একটি মিশ্র বা বহুমুখী খামার।

5 views

Related Questions