1 Answers
উদ্দীপকে শামসুল ইসলাম রাজনৈতিক পরিবেশের ওপর ভিত্তি করে জামদানি কারখানা স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছেন তা যথার্থ।
রাজনৈতিক স্থিতিশীলতা, ব্যবসা-বাণিজ্যের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি, স্থিতিশীল আইন-শৃঙ্খলা, রাজস্বনীতি ইত্যাদি মিলে রাজনৈতিক পরিবেশ গঠিত হয়।
উদ্দীপকে শামসুল ইসলাম দেশের ঐতিহ্য রক্ষায় জামদানি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। জামদানি শাড়ি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পোশাক। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে এ শিল্প বিলুপ্তির পথে। এ শিল্পকে টিকিয়ে রাখার জন্য সরকারের নীতিগত সহযোগিতা প্রয়োজন, যা রাজনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত।
যেকোন দেশের ব্যবসায় প্রতিষ্ঠান টিকে থাকা এবং উন্নয়নের ক্ষেত্রে সে দেশের রাজনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শামসুল ইসলাম দেশের ঐতিহ্য রক্ষায় জামদানি কারখানা স্থাপন করতে পারবেন যদি সরকার নীতিগত সহযোগিতা প্রদান করেন। সরকারের সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতেও এ ঐতিহ্য টিকে থাকবে।
তাই বলা যায়, শামসুল ইসলাম রাজনৈতিক পরিবেশের ওপর ভিত্তি করে জামদানি কারখানা স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে তা যথার্থ।