1 Answers

প্রফেসর ড. শামসুল আলমের বক্তব্যটি কুরআন ও হাদিসের আলোকে অতি সংক্ষিপ্ত হলেও এটি চমৎকার এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য। জনাব শামসুল আলম ইসলামি শিক্ষা অর্জনকে ইবাদতের চেয়েও উত্তম কাজ বলেছেন। এখানে ইবাদত বলতে তিনি নফল ইবাদতকে বোঝাতে চেয়েছেন। তার বক্তব্যের প্রথম অংশটি হাদিস দ্বারা প্রমাণিত। মহানবি (স) বলেছেন- রাতের কিছু সময় ইসলামি জ্ঞানচর্চা সারারাত নফল ইবাদতের চেয়ে উত্তম। এ হাদিসের ভিত্তিতেই তিনি বলেছেন, ইসলামি জ্ঞান অর্জন করা ইবাদতের চেয়েও উত্তম কাজ।

প্রফেসর ড. শামসুল আলম তার বক্তৃতায় বলেছেন, ইসলামি শিক্ষা অর্জনের ফলে জান্নাতের পথ সুগম হয়। এ কথা হাদিস দ্বারা প্রমাণিত। মহানবি (স) বলেছেন- 'ইসলামি জ্ঞান অর্জনের জন্য যে ব্যক্তি কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতের পথসমূহের মধ্য হতে একটি পথ সহজ করে দেন।' সবশেষে তিনি কুরআন মাজিদের একটি আয়াত তিলাওয়াত করেন। সে আয়াতের মাধ্যমে তিনি ইসলামি শিক্ষা গ্রহণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রফেসর ড. শামসুল আলমের বক্তব্যটি বিশ্লেষণ করে আমরা বলতে পারি, তিনি ইসলামি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক যে বক্তব্য প্রদান করেছেন তা কুরআন ও হাদিসের আলোকে যথার্থ।

5 views

Related Questions