1 Answers

অন্তরের রোগ তাদের হিতাহিত জ্ঞানশূন্য করেছে- ইমাম সাহেবের এ বক্তব্যটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুনাফিকেরা মুখে ইমানের দাবি করে, কিন্তু অন্তরে লালন করে কুফরি। মৌখিকভাবে মুমিন হওয়ার কথা ঘোষণা করলেও তারা মুমিন নয়। ইমান আনার কথা বলে তারা মূলত আল্লাহ তায়ালা ও মুমিনদের সাথে প্রতারণা করতে চায়। কিন্তু এর মাধ্যমে তারা নিজেরাই নিজেদেরকে প্রতারিত করে। কিন্তু অন্তরে রোগ থাকায় তারা বুঝতে পারে না।

উদ্দীপকের ইমাম সাহেব বলেছেন মুনাফিকদের অন্তরের রোগ তাদের হিতাহিত জ্ঞানশূন্য করেছে। উক্তিটি যথার্থ। কেননা মুনাফিকদের অন্যায় আচরণ ও ধৃষ্টতাপূর্ণ ব্যবহারের কারণ হলো তাদের অন্তরে আছে নিফাক, কুফর, শিরক, হিংসা-বিদ্বেষ, পরশ্রীকাতরতার মতো নানা মানসিক ব্যাধি। এ সব ব্যাধির কারণে তারা আল্লাহ সম্পর্কে ভয়ংকর ভুল ধারণা পোষণ করে। নিজেদের সবসময় পাপাচারে নিমগ্ন রাখে। তাদের অব্যাহত মুনাফিকি, কুফরি ও পাপাচারের জন্য তাদের এ মানসিক অসুখসমূহ দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়। তাদের পাপ প্রবণতা বৃদ্ধি পেতে থাকে। তারা মিথ্যার ওপর অটল থাকায় ধোঁকাপূর্ণ পথ বেছে নিয়ে মনের এ সব অন্যায় প্রবণতা নিরাময়ের পথ রুদ্ধ করে দেয়। কিন্তু মুনাফিকদের অন্তরের রোগ তাদের জ্ঞানশূন্য করায় তারা এটি বুঝতে পারে না।

উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, মুনাফিকদের অন্তরের ব্যাধি তাদের হিতাহিত জ্ঞানশূন্য করে দেয়।

4 views

Related Questions