1 Answers

উদ্দীপকে উল্লিখিত হাদিসটিতে জ্ঞানার্জনের গুরুত্ব ফুটে ওঠেছে। ইসলাম শিক্ষা গ্রহণ করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ বা অবশ্য কর্তব্য। এ শিক্ষার সীমাহীন গুরুত্বের প্রতি মহান আল্লাহ তায়ালা নির্দেশ দান করেন। ইসলামি শিক্ষা মানুষকে আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত করে তোলে। দীনি ইলম তথা ইসলামের শিক্ষা অর্জন করা ব্যতীত ইসলামকে বোঝা এবং এর মর্ম-অনুধাবন করা সম্ভব নয়। যে যত বেশি ইসলাম শিক্ষা অধ্যয়ন করবে সে ইসলামের মর্মার্থ তত বেশি অনুধাবন করতে পারবে এবং সঠিকভাবে ইসলামকে পালন করতে পারবে।

ইসলামি জ্ঞান চর্চার গুরুত্ব সম্পর্কে শিক্ষক আলিম সাহেব মহানবি (স) এর যে হাসিদটি উল্লেখ করেন তা, হলো:

تَدَارُسُ الْعِلْمِ سَاعَةَ مِنَ اللَّيْلِ خَيْرٌ مِنْ أَحْيَانِهَا -

অর্থ: রাতের এক ঘন্টা জ্ঞান চর্চা করা সারা রাতের ইবাদতের চেয়েও উত্তম। (দারিমি) সকল ইবাদত সম্পন্ন করার জন্য ইসলাম শিক্ষা প্রয়োজন। আল্লাহর ইবাদত করা যে অনিবার্য সে বিষয়টি জানাও শিক্ষার ওপরেই নির্ভর করে। এজন্য অন্য সকল ইবাদতের চেয়ে ইসলাম শিক্ষা অধিকতর শ্রেষ্ঠত্বের দাবিদার। তাই ইসলাম শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য অপরিহার্য।

 

4 views

Related Questions