1 Answers

উদ্দীপকে আন্তর্জাতিক পর্যায়ে BMN ফার্মার কাঙ্ক্ষিত অগ্রগতির ফলে ব্যবসায়ের ওপর সামাজিক পরিবেশের অনুকূল প্রভাব পড়বে।

পৃথিবীর সবকিছুই কার্যত তার পারিপার্শ্বিকতা বা পরিবেশের মধ্য দিয়ে বিকশিত হয়। পরিবেশের ভালো-মন্দ ও শক্তি-দুর্বলতা মানুষের জীবন, আচার-আচরণ, ব্যবসা-বাণিজ্য সর্বত্রই প্রভাব বিস্তার করে।

সুনাম হলো ব্যবসায়ের সামাজিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা ব্যবসায়ের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে BMN ফার্মা একটি আন্তর্জাতিক সুনামসম্পন্ন প্রতিষ্ঠান, যার ফলে প্রতিষ্ঠানটির সফলতার সম্ভাবনা অনেক বেশি। প্রতিষ্ঠানটি তাদের ওষুধ বিদেশে রপ্তানি করলে সহজে গ্রহণযোগ্যতা পাবে, যা পরবর্তীতে অন্যান্য দেশেও রপ্তানির সুযোগ উন্মোচন করে দিয়ে প্রতিষ্ঠানের সাফল্যকে ত্বরান্বিত করবে।

সুতরাং, আন্তর্জাতিক পর্যায়ে BMN ফার্মার কাঙ্ক্ষিত অগ্রগতির ফলে ব্যবসায়ের ওপর সামাজিক পরিবেশের অনুকূল প্রভাব পড়বে, যা ব্যবসায়ের সাফল্যকে ত্বরান্বিত করবে।

4 views

Related Questions