1 Answers
উদ্দীপকে নজরুলের ব্যবসায়ের ওপর পরিবেশের প্রাকৃতিক বা ভৌগোলিক উপাদানের প্রভাব রয়েছে।
কোনো দেশের জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদনদী, আয়তন, অবস্থান ইত্যাদির সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র ধরনের। এসকল উপাদানের পার্থক্যহেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে।
উদ্দীপকের জনাব নজরুল গ্র্যাজুয়েশন শেষ করে খুলনা শহরের নদীর তীরে চমৎকার ভৌগোলিক অবস্থানে একটি দোকান দিলেন এবং দোকানের প্রয়োজনীয় মালামাল শহর থেকে কিনে নৌপথে নিয়ে আসেন। নৌপথে মালামাল পরিবহন করলে মালের বহন খরচ কম হয় এবং এতে বেশ লাভবান হওয়া যায়। জনাব নজরুল ইসলাম প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো ব্যবহার করে বেশ উপকৃত হয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকে নজরুলের ব্যবসায়ের ওপর পরিবেশের প্রাকৃতিক বা ভৌগোলিক উপাদানের প্রভাব রয়েছে।